ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম (১৮ জানুয়ারি ১৯৫১ - ১০ অক্টোবর ২০২৫)
DOI:
https://doi.org/10.64242/bijbs.v20i24.143Abstract
ভাবনগর ফাউন্ডেশনের সাহিত্য–সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ডের একনিষ্ঠ শুভানুধ্যায়ী এবং ভাবনগর: ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ-এর সম্পাদকীয় উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গত ১০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে ভাবনগর পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক অনন্য কণ্ঠস্বর। শিক্ষকতা, প্রবন্ধ, সাহিত্যসমালোচনা ও সৃজনশীল লেখালেখির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে চিন্তার গভীরতা, মানবিক সংবেদনশীলতা ও নৈতিক দায়বদ্ধতার পাঠ দিয়েছেন। তাঁর চিন্তায় ছিল আধুনিকতার আলো, আবার একই সঙ্গে ছিল দেশজ ঐতিহ্য ও লোকায়ত সংস্কৃতির প্রতি গভীর মমত্ববোধ। সাহিত্যকে তিনি কেবল পাঠের বিষয় নয়, জীবনের সঙ্গে যুক্ত এক নৈতিক ও সাংস্কৃতিক অনুশীলন হিসেবে দেখেছেন।
ভাবনগর জার্নালের সম্পাদকীয় উপদেষ্টা হিসেবে তাঁর পরামর্শ, উৎসাহ ও আন্তরিক সহযোগিতা আমাদের পথচলায় বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি, সংযত ভাষা ও মানবিক প্রজ্ঞা ভাবনগরের বৌদ্ধিক পরিসরকে সমৃদ্ধ করেছে।
ভাবনগরের পক্ষ থেকে প্রয়াত ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাঁর পবিত্র আত্মার শান্তি কামনা করছি।
— সম্পাদক
ভাবনগর: ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ
ভাবনগর ফাউন্ডেশন
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 BHĀBANAGARA: International Journal of Bengal Studies

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.